এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

জেফ্রি এপস্টেইন নথিতে বলিউডের অনুরাগ কাশ্যপের নাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক ,অমৃতালোকঃ

বলিউডের অন্যতম সাহসী ও বিতর্কিত নির্মাতা অনুরাগ কাশ্যপ তার সোজাসাপটা কথা এবং ‘ঠোঁটকাটা’ স্বভাবের জন্য বারবার বিতর্কে জড়িয়েছেন। তবে এবার তিনি মার্কিন জেফ্রি এপস্টেইনের নথিতে নাম আসায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইতোমধ্যে এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার তৈরি হয়েছে।

আমেরিকার বিচার বিভাগ ৩০ জানুয়ারি প্রায় ৩০ লাখেরও বেশি নথিসহ নতুন ফাইল প্রকাশ করেছে। আগের মতো এই নথিতেও বেশ কিছু বিশিষ্টজনের নাম দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন ইলন মাস্ক, বিল গেটস,ডোলন ট্রাম্প ও চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের মতো ব্যক্তিদের।আর সিনেমা নির্মাতা অনুরাগ কাশ্যপকে নথিতে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়। যেখানে তাকে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসা সংক্রান্ত কর্মশালার প্রত্যাশিত অংশগ্রহণকারীর তালিকায় রাখা হয়েছে।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইমেলে নাম থাকা মানে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের নিশ্চিত প্রমাণ নয়। অনুরাগ ও এপস্টেইন একই সময়ে একই স্থানে ছিলেন কি না তারও কোনো স্পষ্ট তথ্য নেই।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়ানোর পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভক্তরা। কেউ বিষয়টিকে কৌতূহলের সঙ্গে দেখছেন, আবার কেউ একে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ