এপ্রিল ১৭, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

জাপানে চীনা জাহাজ আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোক:

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নাগাসাকির উপকূলে পরিদর্শনের নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা কালে একটি চীনা মাছ ধরার জাহাজ আটক ও ক্যাপ্টেন গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাহাজটিতে ক্যাপ্টেনসহ মোট ১১ জন আরোহী ছিলেন। গ্রেপ্তার হওয়া ৪৭ বছর বয়সী ক্যাপ্টেন চীনা নাগরিক। জাপানি কর্তৃপক্ষ ও গণমাধ্যম জাহাজটিকে উচ্চক্ষমতাসম্পন্ন ‘টাইগার নেট’ মাছ ধরার নৌযান হিসেবে বর্ণনা করেছে।

দেশটির মৎস্য সংস্থার দাবি, ‘পরিদর্শনের নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করায় বৃহস্পতিবার জাহাজটি আটক করা হয় এবং এর ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সংস্থাটি আরো জানিয়েছে, ‘একজন মৎস্য পরিদর্শক জাহাজটিকে থামার নির্দেশ দেন। কিন্তু সেটি নির্দেশ না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জাহাজটি গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের পর এই প্রথম কোনো চীনা মাছ ধরার নৌযান জব্দ করল জাপান। এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি চীন।’

আজ জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেছেন, ‘বিদেশি জাহাজের অবৈধ মাছ ধরার কার্যক্রম প্রতিরোধে আমরা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখব।’

গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মন্তব্য করেছিলেন, ‘চীন যদি বলপ্রয়োগে তাইওয়ান দখলের চেষ্টা করে, তবে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এতে চীন তীব্র প্রতিক্রিয়া জানায়।’

এর প্রভাব পড়ে দু’দেশের অর্থনীতিতেও। চীনা পর্যটকের সংখ্যা কমে যায়, পর্যটন ও খুচরা খাত সংশ্লিষ্ট জাপানি শেয়ারের দরপতন হয়। কূটনৈতিক টানাপোড়েন বাড়তে থাকায় ২০২৫ সালের শেষ দিকে বেইজিং বারবার তাকাইচিকে মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানায় এবং জাপানকে “আগুন নিয়ে না খেলতে” সতর্ক করে।

এদিকে চীনে সফররত জাপানি শিল্পীদের কয়েকটি অনুষ্ঠান বাতিল হয়েছে, ‘জনপ্রিয় জাপানি চলচ্চিত্রের মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। এমনকি গত মাসে জাপানের শেষ দুটি পান্ডাও চীনে ফেরত পাঠানো হয়েছে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ