এপ্রিল ১৭, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

ছুটির পর কাজে ফিরতে ইচ্ছে করে না কেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক :

ছুটির পর সকালে ঘড়ির অ্যালার্ম বাজতেই মন ভারী হয়ে আসে অনেকের। ছুটির দিনগুলোয় ইচ্ছেমতো সময় কাটানোর পর আবার কাজের চাপে ডুবে যাওয়ার ভাবনা অস্বস্তি তৈরি করে। ছুটি শেষে কাজে ফেরার অনীহা এক স্বাভাবিক অনুভূতি। ছুটি আমাদের মানসিক স্বস্তি দেয়। তবে এই অনুভূতি বেশি দিন স্থায়ী হয় না। অফিসে ফিরে জমে থাকা ই-মেইল, মিটিং আর অসমাপ্ত কাজ একসঙ্গে সামলাতে হিমশিম খেতে হয় অনেককে। অনেক সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কমে যায় কাজের গতি। কাজে মনোযোগ দিতে কী করবেন?

 

এর পেছনে আছে কিছু স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। দীর্ঘ বিরতিতে কাজের ধারাবাহিকতা ভেঙে যায়। ফলে আবার নতুন করে অভ্যস্ত হতে মস্তিষ্কের সময় লাগে।

একসঙ্গে অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে তৈরি হয় মানসিক ক্লান্তি। এ ছাড়া যোগ হয় ছুটি শেষে কাজে ফিরেই আগের মতো উৎপাদনশীল হয়ে ওঠার এক অদৃশ্য চাপ।

কীভাবে কাজে ফিরবেন

ভ্রমণ, ব্যস্ততা, ঘুমের অনিয়ম—সব মিলিয়ে শরীর অনেক সময় ক্লান্ত থাকে। ফলে কাজে ফেরার সময় মন ও শরীর কোনোটাই পুরোপুরি প্রস্তুত থাকে না। এই সময়টাকে সহজ করতে দরকার ছোট কিছু পরিবর্তন।

  • কাজে ফিরেই সব দায়িত্ব একসঙ্গে না নিয়ে ধীরে ধীরে কাজ করতে শুরু করুন।
  • জমে থাকা কাজগুলো গুরুত্ব অনুযায়ী ভাগ করে নিন।
  • ভাগ করে রাখা কাজগুলো করার জন্য নিজেকে সময় বেঁধে দিন।
  • হাঁটাহাঁটি ও শরীরচর্চা করুন। এটি মন ভালো রাখতে সাহায্য করে।
  • নিজের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজেকে ধীরে ধীরে কাজে ফেরার সুযোগ দিন।

ছুটি শেষে কাজে ফিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো। ছুটির পরই পুরো গতিতে কাজ শুরু করতে হবে, এমন চাপ না নিয়ে নিজেকে কিছুটা সময় দেওয়া দরকার।

কাজে ফেরার এই সময়টা একটি মানিয়ে নেওয়ার প্রক্রিয়া। সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলেই কমে যাবে চাপ এবং ফিরে আসবে কাজের ছন্দ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ