নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত আবদুল আলী ফিলিং স্টেশনে বিজিবি ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩৩ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে । সোমবার রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আবদুল আলী ফিলিং স্টেশনে অভিযান করা হয়। এ সময় ওই পাম্প হতে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার লিটার অকটেন জব্দ করা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান শেষে বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) মেজর শরিফুল আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা পাম্পে গিয়ে দেখি দড়ি দিয়ে বাধা রয়েছে। অন্যান্য স্থানে যেমন ভিড় দেখা যায় এই পাম্পে আমরা তেমন ভিড় দেখতে পাইনি। পরে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার ডিজেল ও ৫ হাজার ৪০০ লিটারের মতো অকটেন মজুত অবস্থায় জব্দ করি।’








