এপ্রিল ১৭, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশে যাচ্ছেন তারেক রহমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিউজ ডেস্ক,অমৃতালোকঃ

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

ঢাকা থেকে এসব জনসভাস্থলে হেলিকপ্টারে যাবেন বিএনপি নেতা তারেক। এর আগে প্রথম দফায় ২৯ থেকে ৩১ জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনি সফর করেন তারেক রহমান। ওই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর ও ঢাকার উত্তরায় নির্বাচনি সমাবেশ করেন তিনি।

গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।

এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান সারাদেশে ২৪টি নির্বাচনি জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনি আসনের (ঢাকা-১৭) কড়াইল ও বনানীতে দুটি নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ