নভেম্বর ১০, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন কংগ্রেসের কার্যকর পদক্ষেপ চান দেশটির অধিকাংশ নাগরিক। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন তারা। সাম্প্রতিক এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সোমবার (৯ নভেম্বর) শেষ হওয়া চার দিনব্যাপী পরিচালিত জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেস আইন পাস করুক। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন।

জরিপে দলীয় সমর্থকদের মতামতেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থক।

এদিকে জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তায়ও বড় ধরনের পতন ঘটেছে। বর্তমানে তার প্রতি সমর্থনের হার ৩২ শতাংশে নেমে এসেছে, যা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি।

গত সপ্তাহে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্র্যাটরা। ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবেই এই রাজনৈতিক পরিবর্তনকে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ