এপ্রিল ১৭, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ

আমি নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি থাকবে না -আন্দালিব রহমান পার্থ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
Oplus_131072
মোঃ আরিয়ান আরিফ, ভোলা প্রতিনিধি:
ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমি নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি থাকবে না। কারণ আমার পরিবারের কেউ এখানে ব্যবসা করে না, কেউ টেন্ডারবাজির সঙ্গে জড়িত নয়। তাই আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। ভোলায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
রোববার ( ৮ ফেব্রুয়ারী) দুপুরে একটি রেস্টুরেন্টে ভোলা সদরের সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন।
পার্থ বলেন, গত ১৭ বছরে ভোলার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ছিল না বলেই ক্ষমতাসীনরা তাদের ওপর নানা ধরনের অন্যায়-অবিচার করতে পেরেছে।আমি নির্বাচিত হলেও যদি কোনো অন্যায় করি, তাহলে আপনারা প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করবেন। প্রতিবাদ না করলে আজ এক মার্কেট, কাল আরেক মার্কেটের ব্যবসায়ীদের ওপর অন্যায় চলতেই থাকবে। ব্যবসায়ীদের মধ্যে ঐক্যের অভাবেই অতীতেও নানা অনিয়ম হয়েছে।
রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট উন্নয়ন সরকার এলেই হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা। একজন ব্যবসায়ী মাসে এক লাখ টাকা আয় করলেও যদি তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে সেই ব্যবসার লাভ কোথায়? নেতার নাম ভাঙিয়ে কেউ যদি টাকা আদায় করে, সেটি বন্ধ হওয়া দরকার। দৌলতখান, বোরহানির, লালমোহন কিংবা চরফ্যাশন যেখানেই অন্যায় হবে, সেখানেই সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, আব্দুর রব আকন সহ অনেক।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ