এপ্রিল ১৭, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ

৭ বছর পর ওয়ানডে দলে শারমিন, নতুন মুখ জুয়াইরিয়া

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেই সিরিজ সামনে রেখে আজ ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

৭ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন শারমিন সুলতানা। ৩২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার সর্বশেষ দেশের হয়ে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে।

দলে একমাত্র নতুন মুখ জুয়াইরিয়া ফেরদৌস। ২০ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার এর আগে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই ২০২৬ সালে প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ নারী দল।

নিগার-নাহিদাদের বিপক্ষে খেলতে আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবেন লঙ্কান মেয়েরা। সেদিনই তারা রাজশাহীতে চলে যাবেন। রাজশাহীতেই ২০, ২২ ও ২৫ এপ্রিল ওয়ানডে ম্যাচগুলো হবে।

ওয়ানডে শেষে সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রিতু মনি, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।

স্ট্যান্ড বাই :
দিলারা আক্তার, শরীফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ