অক্টোবর ৯, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ

রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

এবার রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার।

সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এ ছাড়া প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ