শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্তের ৬০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলাম (৪০) নামের এক আসামিকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুইটি ধারায় তাঁকে ৩০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী দুই শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। […]
রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: এবার রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি […]
সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কার্সন

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি অ্যান কারসন। বৃহস্পতিবার সুইডেনে এই ঘোষণা দেওয়ার আগে কারসনের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য সুইডিশ একাডেমি। তখন তিনি আইসল্যান্ডে বসে বাতাসের শব্দ শুনছিলেন। পুরস্কার ঘোষণার সময় কারসনের সঙ্গে নিজের আলাপ হওয়ার কথা জানান সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ইনগ্রিদ কার্লবার্গ। তিনি জানান, কারসনের সঙ্গে তাঁর খুবই সংক্ষিপ্ত আলাপ হয়েছে। […]
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ দমনে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের অধীনে ক্যাম্প দুটি পরিচালিত হবে। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সৌরবিদ্যুৎচালিত বাতি, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচটাওয়ার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সড়কে আইন বহির্ভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এই কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত […]
পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানি চুক্তি নবায়নের […]
জ্বালানি আমদানি ও বিদ্যুৎ খাতে ৩.৩ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে মোট ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের অনমনীয় বা কঠিন শর্তের বৈদেশিক ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোনের (এসসিএনসিএল) সভায় […]
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আবারও নিজেদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে ভারত। বুধবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাবাসন সম্পূর্ণ একটি আইনি বিষয় এবং এ ক্ষেত্রে আইনগত সুনির্দিষ্ট প্রক্রিয়াই অনুসরণ করা হবে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন যে ভারত […]
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

বিনোদন ডেস্ক,অমৃতালোক: ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাসপাতাল সূত্র জানায়, সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে বাঁচিয়ে […]
বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিশ্বের শহরগুলো যখন স্বাস্থ্যসেবা, গণপরিবহন, নগর ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের রাজধানীসহ অন্যান্য শহরগুলো হাঁটছে উঠটো পথে। একের পর এক আন্তর্জাতিক বাসযোগ্যতা সূচকে পিছিয়ে পড়ছে বাংলাদেশের শহরগুলো। শুধুমাত্র বিশাল অট্টালিকা কিংবা বড় অবকাঠামো কোনো শহরকে বাসযোগ্য উন্নত শহর হিসেবে গড়ে তুলতে পারে না। এর সঙ্গে দূষণমুক্ত পরিবেশ, মানসম্মত […]