এপ্রিল ১৭, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

পুরোনো ডিভাইসে প্রয়োজন যত্ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক:

নিজের ব্যবহৃত ল্যাপটপের ডিস্ক স্পেসে অন্তত ২০ থেকে ৩০ শতাংশ জায়গা সব সময় ফ্রি রাখতে হবে। নিয়মিত টেম্পোরারি ফাইল, পুরোনো ডাউনলোড ও ডুপ্লিকেট ফাইল চিহ্নিত করে তা একেবারে মুছে (ডিলিট) ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রাউজার ট্যাব
নিজের ব্যবহৃত ব্রাউজারে একসঙ্গে অনেক ট্যাব বা ভারী এক্সটেনশন মেমোরি দখল করে সিস্টেমকে ধীরগতির করে দেয়। এ ক্ষেত্রে ব্রাউজ করার সময় শুধু প্রয়োজন আছে এমন ট্যাব উন্মোচন করলে ব্রাউজার ব্যবহারে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। এতে বাড়তি এক্সটেনশন কমে যায়। এর ফলে র‍্যামের ওপর চাপ অনেকাংশে কম পড়ে। এসব ছোট্ট অভ্যাস থেকে ব্যবহৃত ডিভাইসের গতি, বিশেষ করে ল্যাপটপে গতি ও কর্মক্ষমতায় দৃশ্যমান ও লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে। অহেতুক আপগ্রেডের পেছনে টাকা খরচ করার আগে এসব পরামর্শ মেনে পদক্ষেপ নিলে সমস্যা অনেকাংশে কমে যাবে। পুরোনো ডিভাইসের গতি পেতে বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়। অনেকে এসব কৌশল পরীক্ষা না করেই পুরোনো ডিভাইসের গতি নিয়ে হতাশ হন এবং শেষমেশ নতুন ডিভাইস কেনার সিদ্ধান্ত নেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ