সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

ভোলায় স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদন্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

শাহীন কাদের,অমৃতালোক:
ভোলা সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় স্বামী মো.বশির এর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো.এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মো.বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ.রশিদের ছেলে।
আদালত ও মামলার এজাহার সুত্রে জানা যায়,আসামি বশির তার স্ত্রী বিলকিসকে তার বসতঘরে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ দিনগত রাতের
যেকোনো সময় হত্যা করে। এবং হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভুক্তভোগীর শরীরে আগুন লাগিয়ে দেয় এতে ভুক্তভোগীর মুখ,গলা, ঘাড়,বক্ষ এবং পাজরসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। এরপর ভুক্তভোগীর চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া স্বামী বশির তার স্ত্রী বিলকিসের মৃত্যু নিশ্চিত করার পর ২ সন্তান খাদিজা খাতুন ও মো.ইমারনকে ঘটনাস্থল বাড়িতে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে প্রায় ২১ বছর পলাতক ছিল,এরপর পলাতক থাকার পর ২০২৫ সালে আদালতে আত্মসমর্পণ করে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় এবং আসামিকে আদালত মৃত্যুদন্ড প্রদান করেন আদালত।
এপিপি এডভোকেট সাজেদা আখতার এ তথ্য নিশ্চিত করেন ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ