পে-স্কেল অনুমোদন: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ জুলাই থেকে কার্যকর হবে এ বেতন কাঠামো। সোমবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন পায় প্রস্তাব। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন পরে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতনস্কেল […]
ভোলায় স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শাহীন কাদের,অমৃতালোক: ভোলা সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় স্বামী মো.বশির এর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো.এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মো.বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ.রশিদের ছেলে। আদালত ও মামলার এজাহার সুত্রে জানা যায়,আসামি […]
মেঘনায় জেলের জালে ধরা পড়লো ২.৭ কেজির ‘রাজা ইলিশ’বিক্রি হয়েছে ১০ হাজার ৮০০ টাকায়

মীর তানু,অমৃতালোক: মেঘনার ঢেউ, জেলেদের জাল আর সেই জালে ধরা পড়া রুপালি স্বপ্ন ইলিশ। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে এবার জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ। ঘাটে আনার পর মাছটি স্থানীয়দের মাঝে সৃষ্টি করে ব্যাপক কৌতূহল ও আনন্দ। বড় আকৃতির এই ইলিশটি দেখতে তজুমদ্দিন চৌমুহনী ঘাটে ভিড় […]
টানা ৩ দিন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : টানা তৃতীয় দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ডেঙ্গুতে মারা গেছেন চারজন। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে, রোববার এক হাজার ৯৭ জন ও তার […]
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: অনুমোদন পেল নবম পে-স্কেল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠক উপলক্ষে বিকেল সাড়ে ৪টা থেকেই মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষে আসতে থাকেন। ৫টার কিছু পরেও দু-একজন প্রতিমন্ত্রীকে বৈঠক স্থলে আসতে দেখা গেছে। সন্ধ্যা […]
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব জানান, […]
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল ও ব্যবসায়িক সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ৩০ লাখ টাকা হতে পারে। সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, ভোরে বাজারের […]
নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীও রয়েছে। বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। এদিকে, অনেক মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং পচন ধরতে শুরু করায় […]
প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) এ রায় ঘোষণা করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এর আগে, রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট রায়ের দিন পিছিয়ে নতুন করে দিন ধার্য করা […]
নদী-সাগরে ইলিশের আকাল শূন্য হাতে ফিরছেন জেলে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ভোলার চরফ্যাসন উপজেলার সামরাজ ঘাটের মাঝি দেলোয়ার হোসেন গত বছর ছয় লাখ টাকা দাদন নিয়ে একটি ট্রলার সাগরে নামিয়েছিলেন। আশানুরূপ ইলিশ না পাওয়ায় দাদনের টাকা শোধ করতে পারেননি। প্রতি ট্রিপেই লোকসান যোগ হওয়ায় দাদনের পরিমাণ বেড়ে ৯ লাখে দাঁড়িয়েছে। এ বছরও তিন লাখ টাকা দাদন নিয়ে একটি ট্রলার সাগরে নামিয়েছেন। এবারও ইলিশের […]