সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

নারায়ণগঞ্জের বন্দরে বুলবুল আহমেদ (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের মালিকানাধীন একটি গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’সহ কয়েকজনকে আসামি করা হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল।

মুফতি মাছুম বিল্লাহ অভিযোগ করেন, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর প্রয়োজনীয় কাজে সালেহনগর এলাকায় গেলে সিফাতের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বুলবুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘এর আগেও বুলবুলের ওপর হামলার চেষ্টা হয়েছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবার কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ