সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়া চার মন্ত্রী হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিব রহমান পার্থ। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) হুমায়ুন কবির। শপথ গ্রহণের […]

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু হলো। শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, […]

ভোলা মিডিয়া ক্লাব ও দৈনিক অমৃতালোকের অভিনন্দন ,ব্যারিষ্টার পার্থ মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত ভোলাবাসী, বিজেপির আনন্দ মিছিল

মো: আরিয়ান আরিফ, অমৃতালোক: দীর্ঘ প্রতীক্ষা ও সকল  জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর স্থান পেয়েছেন ভোলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ও ভোলা-১ ( সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তার নির্বাচনী এলাকাসহ পুরো ভোলা জেলা জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস।   শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দালিব রহমান পার্থ নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে তার শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পরপরই ভোলা সদরসহ পুরো জেলায় বিজেপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা দেয়। স্থানীয় নেতাকর্মীরা আনন্দের অনুভূতি প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি মুখ করেন।   পার্থ মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ভোলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এলাকাবাসীর ভাষ্যমতে,পার্থ মন্ত্রী হওয়ায় ভোলার দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, জেলার গ্যাস সম্পদের কার্যকর ব্যবহার, শিল্পায়ন, উন্নত […]

মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বিএনপি সরকারের মন্ত্রিসভায় আরো ৪ সংসদ সদস্য যোগ দিচ্ছেন। এতে পুনর্বণ্টন করা হচ্ছে মন্ত্রিপরিষদ। নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র কালের […]

প্রয়োজনে ইরানে আরো ১০০ বার হামলা করতাম : ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে প্রয়োজন হলে তিনি দেশটিতে আরো ১০০ বার হামলা চালাতেন। একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য এখন ধ্বংস হয়ে যেত। ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র দুই সপ্তাহ দূরে ছিল। এ কারণে […]

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ […]

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের […]

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : নারায়ণগঞ্জের বন্দরে বুলবুল আহমেদ (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক […]

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আজ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ১৬৭ ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন তিনি। এর আগে জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেছেন, ‘আগামী […]

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ী হওয়ার পর পরই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই শুভেচ্ছা জানান। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম […]