নভেম্বর ১৯, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ

দুদকের আট কর্মকর্তার পদোন্নতি, নতুন মহাপরিচালক মোরশেদ আলম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মহাপরিচালক (ডিজি) এবং সাতজনকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। মোহাম্মদ মোরশেদ আলমও ওই একই ব্যাচের অর্থাৎ ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।

অন্যদিকে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর পঞ্চম গ্রেডে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন সাত কর্মকর্তা। তারা হলেন-দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (ব্যাংক) চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন, দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান, প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

পদোন্নতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এ পদোন্নতির ফলে দুদকের প্রশাসনিক কাঠামোয় একজন নতুন মহাপরিচালক এবং সাতজন পরিচালক যুক্ত হলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ