নভেম্বর ১৮, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা হয়েছে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। ইরনা জানিয়েছে, কিছুক্ষণ আগেই এই হামলার ঘটনা ঘটেছে, তবে হামলাকারীর পরিচয়, লক্ষ্যবস্তু বা সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো […]

৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন শ্রমিকরা। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও […]

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তুরস্কে […]

দুদকের আট কর্মকর্তার পদোন্নতি, নতুন মহাপরিচালক মোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মহাপরিচালক (ডিজি) এবং সাতজনকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য […]

যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আটটার পর এসব বিস্ফোরণে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ […]

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং […]

হঠাৎ করেই কাতার বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে কাতারে শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল ফেডারেশন (ইউএসএসএফ) এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বুধবার (১৯ নভেম্বর) দোহায় ৪৮ দলের এই বৈশ্বিক প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে […]

আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতের এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও […]

বর্তমান সরকারের সময়ে ১৩৪৪ সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে মোট ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান […]