অক্টোবর ১৩, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

আপত্তিকর ভিডিও ভাইরাল,ইসলামী আন্দোলনের নেতাকে বহিষ্কার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অমৃতালোক প্রতিবেদক :

এক নারীর সাথে কথা বলার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো.নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি জানান,ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণের সর্বস্তরের দায়িত্বশীল জনশক্তি শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ভোলা জেলা দক্ষিণ-এর সেক্রেটারি আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে কমিটির জয়েন্ট সেক্রেটারী মাওলানা সালাউদ্দিন সাহেবকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখা সুত্রে জানা যায়,মাওলানা আব্বাস উদ্দিন রাজনীতি ছাড়াও স্থানীয় একটি কওমী মাদরাসার পরিচালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে মাওলানা আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায়।
যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরপর এ ঘটনায় গত রোববার (১১ অক্টোবর) তার পদ স্থগিত করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটি। কমিটিতে ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে প্রধান করা হয়। কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিস্কার হওয়া মাওলানা আব্বাস উদ্দিন বলেন,ভিডিও কলে থাকা ওই নারী তার স্ত্রী,এবং ভিডিওটি কয়েকমাস আগের। ভিডিওটি তার যে মোবাইলে ছিল-সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল সম্পুর্ণ উদ্দেশ্যে প্রণোদিত ভাবে সেই ভিডিওটিকে পুঁজি করে তাকে রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে তিনি দু:খপ্রকাশ করেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ