ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ক্যাম্পাস প্রতিবেদক, অমৃতালোক : ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। অন্যদিকে, একই দিনে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে সব সংগঠনের পূর্বঘোষিত কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কলেজ […]
আপত্তিকর ভিডিও ভাইরাল,ইসলামী আন্দোলনের নেতাকে বহিষ্কার

অমৃতালোক প্রতিবেদক : এক নারীর সাথে কথা বলার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ইসলামী আন্দোলন […]
পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা ও দেশে লুকিয়ে রাখা অবৈধ অর্থ দিয়ে অরাজকতা, বোমাবাজি ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। এ বিষয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ […]
১৭ অক্টোবর পর্যন্ত সৌদির দাম্মামেরও বিমানের সব ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে গতকাল সোমবার ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]
নতুনদের জন্য আমি লাকি চার্ম

বিনোদন ডেস্ক,অমৃতালোক: এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন তৌসিফ মাহবুব। নাটকের পাশাপাশি এখন ওয়েবেও ব্যস্ত ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা। সদ্যই অন্তর্জালে এসেছে তাঁর নতুন নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’। তাঁর সঙ্গে কথা বলেন ইমরুল নূর সদ্যই মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার ‘ছুঁয়ে দিলাম তোমায়’। নাটকটি থেকে কেমন সাড়া পাচ্ছেন? এক দিনে সাড়ে তিন মিলিয়নের মতো […]
তোপের মুখে ড. ইউনূস -‘আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে ‘আপনি সন্ত্রাসী, হাজার হাজার শিশু ও পুলিশকে হত্যা করেছেন’—এমন মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন নিউইয়র্কে অবস্থানরত প্রবাসীরা। সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এর আগে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ওই বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত […]
অল্প বয়সে চুল পড়ার কারণ ও চিকিৎসা

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : চুল ত্বকেরই একটি বিশেষ অংশ। মাথার চুল ঝরে দিন দিন টাক পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে, এমন লোকের সংখ্যা অনেক। প্রতিদিন ১০০টির বেশি চুল পড়লে মাথা ফাঁকা হতে শুরু করে। বিশেষজ্ঞরা এর বিভিন্ন কারণের কথা বলে থাকেন। অল্প বয়সে চুল পড়ার পেছনে মূলত তিনটি প্রধান কারণ দায়ী: ১. হরমোনের ভারসাম্যহীনতা: […]
সব এলপিজির দোকান দুই দিন বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানো, সরবরাহ নিশ্চিত করা এবং প্রশাসনিক হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এই দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছে […]
৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা

টেক নিউজ , অমৃতালোক: ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক বিজ্ঞাপনও মেটার প্ল্যাটফর্মগুলোতে চালানো যাবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেটার এক মুখপাত্র এ তথ্য জানান। নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা […]
ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে উয়েফা ও কনকাকাফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো প্রস্তাবে সংস্থা দুটির প্রধান আলেক্সান্ডার সেফেরিন ও ভিক্টর মন্টাগলিয়ানি সদস্য দেশগুলোর জন্য ফিফার তহবিল থেকে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন। এতে ইনফান্তিনোর ওপর চাপ আরও […]