নভেম্বর ২১, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:

প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার সংসারে এসেছে নতুন অতিথি।

১৯ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সন্তানের জন্মের খবর জানান সামান্থা। নবজাতকের হাত ধরে থাকা মা-বাবার হাতের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র।

দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’
সন্তানের জন্মের কয়েক দিন আগে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আয়োজনের কিছু ছবিও প্রকাশ করেন অভিনেত্রী।

সেখানে লাল পোশাকে সামান্থা এবং ক্রিম রঙের কুর্তায় রাজকে দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড়দের আশীর্বাদ নিতেও দেখা গেছে তাকে।

এর আগে চলতি বছরের জুনে প্রথমবার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। নিজের অভিনীত মা ইন্তি বঙ্গারাম সিনেমার সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তখন বলেছিলেন, চলমান কাজ শেষ করে কিছুদিন বিরতি নেবেন।

এরপর আবার অভিনয়ে ফিরবেন।
২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। দ্য ফ্যামিলি ম্যান ২ ওয়েব সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেন তারা। পরে সিটাডেল: হানি বানি এবং মা ইন্তি বঙ্গারাম প্রকল্পেও একসঙ্গে যুক্ত হন।

প্রথম সন্তানের আগমনে নতুন অধ্যায় শুরু হলো সামান্থা ও রাজের জীবনে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ