নভেম্বর ১৯, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

সাবেক এই মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে এসআরবি সূত্র।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ