নভেম্বর ১৮, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ […]

রূপপুরের বিদ্যুৎ প্রথমবার যুক্ত হলো জাতীয় গ্রিডে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। বিজ্ঞান ও […]

দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আনসার সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, কোনো […]

সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে […]

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাঈদ […]

মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভে করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর, […]

পাকিস্তান-ভারত ফুটবল যুদ্ধ, সাফ ফাইনালের বাঁশি

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: পাকিস্তান-ভারত দুই দেশের রাজনৈতিক অস্থিরতা লেগেই আছে। মুখ দেখা দেখিও বন্ধ থাকে। এই অস্থিরতার প্রভাব পড়েছে ক্রিকেটেও। মাঠে গিয়ে হাত মেলাতে না চাওয়ার দৃষ্টিকটু ছবির কথাও সবার জানা। এমনকি পাকিস্তান যাচ্ছে না ভারতে খেলতে। ভারত যাচ্ছে না পাকিস্তানে খেলতে। এভাবেই চলছে দুই দেশের সম্পর্কেও টানাপড়েন। রাজনৈতিক অস্থিরতা যতই হোক। ফুটবলে এই […]

সিরাজগঞ্জে ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঘন কুয়াশার মধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন কৃষক, অন্যজন দলিল লেখক। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম […]

পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এ প্রক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি বা সিভিল আইনি প্রক্রিয়াতেও সম্পদ পুনরুদ্ধারে প্রয়োজন হতে পারে তিন থেকে পাঁচ বছর। কারণ, পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে বিভিন্ন […]

ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : দিনের কাজ শেষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। মেসেজ দেখা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস স্ক্রল করা কিংবা দিনের খবর পড়তে পড়তে কখন যে দীর্ঘ সময় কেটে যায়, তা অনেকেই টের পান না। তবে ঘুমানোর আগে ফোনের পর্দায় দীর্ঘক্ষণ চোখ রাখার অভ্যাস শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক […]