নভেম্বর ১৯, ২০২৬ ১:২২ পূর্বাহ্ণ

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধ্যান,চলছে ড্রিল স্টেম টেস্ট কার্যক্রম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মো : খাইরুল ইসলাম, অমৃতালোক :
প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি কূপে গ্যাসের সন্ধ্যান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)। নতুন এই কূপ থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে জানা যায়,রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্যদিয়ে গ্যাস ডিএসটি শুরু করা হয়েছে।

বাপেক্স জানান,কূপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এ কূপ থেকে দৈনিক প্রায় ২২–২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বাপেক্স আরও জানায়,ভোলা জেলায় বর্তমানে ৩টি গ্যাসক্ষেত্র এবং এ নিয়ে মোট ১০টি গ্যাস কূপ রয়েছে।
ভোলায় বর্তমানে প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে। এছাড়া নতুন আবিস্কৃত ভোলা নর্থ-৩ এর চুরান্ত মজুদের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট (DST) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে নতুন আরেকটি কূপে গ্যাস পাওয়ার খবরে উছ্বাস প্রকাশ করে স্থানীয়রা বলেন,সরকারের কাছে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ তাদের দীর্ঘদিনের ৬দফা দাবি পুরণের দাবি জানান। গ্যাস রাষ্ট্রীয় সম্পদ তারাও চান ভোলার গ্যাস দিয়ে দেশ উন্নয়ন হোক। সেক্ষেত্রে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জোর দাবি জানান

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ