নভেম্বর ১৮, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

ভোলায় আরও একটি গ্যাস কূপের সন্ধ্যান,চলছে ড্রিল স্টেম টেস্ট কার্যক্রম

মো : খাইরুল ইসলাম, অমৃতালোক : প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি কূপে গ্যাসের সন্ধ্যান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)। নতুন এই কূপ থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে জানা যায়,রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর […]

পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে নাশকতা করছে-রিজভী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে দোসররা নানা ধরনের অরাজকতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক […]

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। এ ছাড়া মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন […]

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, ভূমি কর্মকর্তাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। রোববার (১৫ নভেম্বর) সকালে অভিযুক্ত এই ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়। দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জেলা […]

কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবেই দেখছে সরকার। সামনে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ও প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলার লক্ষ্যে ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। […]

ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে উল্টে গেলে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে […]

চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) […]

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, […]