নভেম্বর ৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

মেলা বন্ধ না করায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ না করায় তাঁরা মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তাঁরা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার গেট ও অন্যান্য স্থাপনা ভাঙচুর করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, মেলা সরিয়ে নেওয়ার জন্য মঙ্গলবার তাঁদের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি দেখা যায়নি। মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’

বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে এর আগে শিক্ষক-শিক্ষার্থীরা মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের স্বার্থে মাঠটি ফিরিয়ে দিতে হবে এবং সেখানে মেলার আয়োজন বন্ধ করতে হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ