পাঁচ খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সমঝোতা স্মারক বিনিময়ের পাশাপাশি মোট ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। জেট্রো এবং জাপান–বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক […]
আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর বনানীতে আইইডিসিআরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি […]
মেলা বন্ধ না করায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ না করায় তাঁরা মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরাতন […]
জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত […]
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

বিনোদন ডেস্ক,অমৃতালোক: বয়স ষাটের কোঠায় পৌঁছালেও পর্দায় শাহরুখ খানের সেই কালজয়ী রোমান্টিক আবেদন আজও অমলিন। বলিউড বাদশার বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেছে অন্তর্জালজুড়ে। পোস্টারে দেখা যাচ্ছে, চারপাশে লেলিহান আগুনের শিখার মধ্য দিয়ে হেঁটে আসছেন বলিউড সুপারস্টার; এক হাতে ধরা উদ্যত বন্দুক আর ঠোঁটের কোণে গুঁজে রাখা […]
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল […]
৮ জেলার জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর প্রভাবে দুপুরের মধ্যে দেশের আট জেলায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা […]
প্রধানমন্ত্রীর জাপান সফরের তৃতীয় দিন, বৈঠক করবেন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জাপান সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৮ অক্টোবর) দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের পাশাপাশি বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ ছাড়া জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, বুধবার বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন […]
সিএনজির নম্বর প্লেট : এআই ক্যামেরায়ও ধরা পড়ছে না

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা শনাক্ত করে পুলিশ। ওই অটোরিকশাটি থেকে এক দুর্বৃত্ত নেমে গায়ক আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি করে আবার সেটিতে উঠে পালিয়ে যায়। ঘটনার তিন দিন পার হলেও এখনো সেই সিএনজি অটোরিকশা ও শুটারকে শনাক্ত করতে পারেনি […]
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে অস্থিরতার আভাস মিলছে। বিশ্ববাজারে বুকিং দর ও আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয় (ফ্রেইট কস্ট) বৃদ্ধির অজুহাত দেখিয়ে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি একলাফে ১৪ টাকা বাড়ানোর জোরালো প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে রমজানের অন্যতম প্রধান অনুষঙ্গ খেজুরের বাজার সহনীয় রাখতে বিদ্যমান উচ্চ শুল্ক প্রত্যাহার ও […]