নভেম্বর ৫, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ণ

সকালে অনুশীলন করিয়ে রাতেই চাকরি হারালেন আশরাফুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।

সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। শনিবার (২৪ অক্টোবর) সকালেও ব্যাটারদের নিয়ে কাজ করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এ দিন রাতেই জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তবে কেন ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ