পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেওয়ার ঘটনায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ ঘটনায় করা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিষা ও আশ্রবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। […]
৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার কারণে ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত […]
নদীতে নামতে মানা, ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

হাসান পিন্টু, অমৃতালোক: নদীতে মাছ ধরায় চলছে নিষেধাজ্ঞা। বন্ধ আয়ের প্রধান উৎস। সংসার চালাতে গিয়ে করতে হচ্ছে ধারদেনা, বাড়ছে ঋণের বোঝা। এমন সংকটের সময়ে সরকারি সহায়তার চালই ছিল ভোলার লালমোহন উপজেলার জেলেদের একমাত্র ভরসা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬ হাজার ৫৭৫ জন জেলে এখনো বরাদ্দের চাল পাননি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর […]
ডিজিটাল উন্নয়ন ও তথ্যপ্রাপ্তি নিয়ে জাতিসংঘের পরামর্শক গোষ্ঠীতে ভোলার কৃতি সন্তান বজলুর রহমান

অমৃতালোক প্রতিবেদক : তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহুপক্ষীয় পরামর্শক গোষ্ঠীর (এমসিজি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার কৃতি সন্তান বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। এ দায়িত্বে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তি বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি ডিজিটাল সহযোগিতা এবং তথ্যসমাজবিষয়ক বিশ^সম্মেলনে (ডব্লিউএসআইএস) গৃহীত […]
শীতের আগেই ঠোঁট ফাটছে? জেনে নিন প্রতিকার

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : শীতের মৌসুম শুরু হওয়ার আগেই অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা কিংবা ঠোঁটের কোণে ফাটল দেখা দেওয়ার সমস্যা দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি শরীরে পানির ঘাটতি, বারবার ঠোঁট চাটা এবং কিছু প্রসাধনীর ব্যবহারেও এমনটা হতে পারে। তাই শীত পুরোপুরি শুরু হওয়ার অপেক্ষা না করে এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। মুখের […]
কক্সবাজারে মিমের অবকাশ, নজর কাড়ল ছবি

বিনোদন ডেস্ক,অমৃতালোক: দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হন অনেকেই। অবসর পেলেই নীল জলরাশি আর বিস্তীর্ণ বালিয়াড়ির টানে সেখানে ছুটে যান ভ্রমণপিপাসুরা। বাদ যান না শোবিজ তারকারাও। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছেও কক্সবাজার যেন দ্বিতীয় বাড়ি। প্রায়ই অবকাশ যাপনে কক্সবাজারে যান মিম। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সেখানকার একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলো […]
যতক্ষণ ঝুঁকি, ততক্ষণ বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সাইবার হামলার ঝুঁকির প্রেক্ষাপটে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট তিন দিন পরও খুলে দেওয়া হয়নি। ঝুঁকি না কাটা পর্যন্ত তা বন্ধ রাখার কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ওয়েবসাইটটি রোববার (২৫ অক্টোবর) সকালে খুলে দেওয়ার সব প্রস্তুতি নিয়ে রাখার তথ্য দিয়েছেন কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান শনিবার রাতে বলেন, […]
সকালে অনুশীলন করিয়ে রাতেই চাকরি হারালেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। শনিবার (২৪ অক্টোবর) সকালেও ব্যাটারদের নিয়ে কাজ করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এ দিন রাতেই জাতীয় দলের ব্যাটিং কোচের […]
মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া মিসাইল প্রতিহত করেছে সৌদি আরব। এরমধ্যে দুটি মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে ওয়াদি আল-মুগাম্মাসে। এছাড়া তাইফসহ অন্যান্য জায়গাতেও মিসাইল প্রতিহত করা হয়েছে। যার মধ্যে রয়েছে তাইফের ওয়াদি জলিল, জেদ্দার আল-নুজহা এলাকা এবং রাবিঘের মাস্তুরা সেন্টার। শনিবার (২৪ অক্টোবর) হুথিরা নতুন করে সৌদির বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে বলে জানায় দেশটির […]
কারচুপি হলে ভোটকেন্দ্র থেকে নির্বাচন অফিস পর্যন্ত ঘেরাও করা হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রয়োজনে এই আসনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ভোটে কোনো […]