সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

প্রয়োজনে ইরানে আরো ১০০ বার হামলা করতাম : ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে প্রয়োজন হলে তিনি দেশটিতে আরো ১০০ বার হামলা চালাতেন।

একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য এখন ধ্বংস হয়ে যেত।

ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র দুই সপ্তাহ দূরে ছিল। এ কারণে তিনি দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন। তিনি আরো দাবি করেন, হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে গেছে। দেশটির অর্থনীতিও ধসের মুখে রয়েছে।

ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমে যেভাবে বিষয়টি তুলে ধরা হয়, বাস্তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। ইরানকে ‘মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা দেশ’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও হামলা চালিয়েছে। এসব দেশের ইরানের প্রতি সমর্থনও খুব বেশি ছিল না বলে তিনি দাবি করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ না নিলে ইরান এসব দেশকে ধ্বংস করে দিত।

একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার প্রস্তুতিও নিচ্ছিল বলে দাবি করেন তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ