নভেম্বর ১৮, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও ডিজেল সমন্বিত ১৩ মেগাওয়াটের হাইব্রিড কেন্দ্র : চার বছরেও কাটেনি বিদ্যুৎ সংকট

সরজমিন প্রতিবেদন——- খলিল উদ্দিন ফরিদ, মনপুরা থেকে ফিরে : সাগর মোহনার মনপুরার আকাশে প্রতিদিন সূর্য ওঠে, আলো ছড়িয়ে বিদায় নেয় দিন। কিন্তু সূর্য ডুবলেই এই জনপদের ঘরে ঘরে নেমে আসে দীর্ঘ অন্ধকার। বিদ্যুতের আলো যেখানে নাগরিক জীবনের স্বাভাবিক অনুষঙ্গ, সেখানে মনপুরাবাসীর কাছে তা যেন এক দুর্লভ প্রত্যাশা। এক-দুই দিন নয়, বছর জুড়ে বিদ্যুৎ সংকটের সঙ্গে […]

সাভারে বহিরাগতদে হামলায় আহত শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় গুরুতর আহত এক পোশাক ও চামড়াজাত পণ্য কারখানার শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর […]

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে তিনি একথা জানান। তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে, গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগন ভালোভাবে দেখবে […]

প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। […]

আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার দিবাগত মধ্যরাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি গতকাল মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ […]

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে সোমবার আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় মোট আসামির সংখ্যা ৪১ জন। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর […]

৪৩ ম্যাচ পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের হার, ১০ জনের ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ৩০ মিনিটের বেশি সময় একজন কম নিয়ে খেলেছে ইংল্যান্ড। তবুও সুযোগটা কাজে লাগাতে পারেনি স্পেন। একের পর এক আক্রমণ সামলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা। এতে স্পেনের টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ডও থেমে গেল। রোববার (১৫ নভেম্বর) মাদ্রিদে ম্যাচে ইংল্যান্ডের দাপট শুরু থেকেই। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে […]

নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘আর এক মিনিটও সরকারের শীর্ষে থাকতে পারেন না’ বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা গ্যাডি আইজেনকট। সোমবার (১৬ নভেম্বর) এএফপির বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকট রোববার তার প্রতিদ্বন্দ্বীর ওপর এই আক্রমণ করেন। এর মাত্র কয়েক […]

গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে কাজে যোগ না দিয়ে এই বিক্ষোভ শুরু করেন […]

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মুখে রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এর মধ্যে ৬৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক […]