আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। পাঁচ দল নিয়ে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ড্রাফটের আগে টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্লেয়ার্স ড্রাফটের সর্বোচ্চ দুটি ক্যাটাগরি—প্লাটিনাম ও ডায়মন্ডের বিদেশি […]
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী রোববার (১ নভেম্বর) সকালে দেশের ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আট লাখ পেনশনভোগী অক্টোবর মাসের বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া বাড়তি বেতনও পেয়েছেন। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবরের মধ্যে যাদের পে ফিক্সেশন বা বেতন নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারাই প্রথম ধাপে […]
এইচএসসি পরীক্ষায় কাংখিত ফল পায়নি বোরহানউদ্দিনের চার কলেজ

গাজী তাহের লিটন, অমৃতালোক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কলেজগুলোর ফলাফলও যেন এক চরম শিক্ষাবিপযয়ের চিত্র ফুটিয়ে তুলেছে। হতাশা ব্যক্ত করেছেন অভিভাবক ও শিক্ষানুরাগী মহল। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশজুড়ে নজিরবিহীন ফল বিপর্যয় ও শতভাগ ফেল করা কলেজের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। এবারের পরীক্ষায় পাসের হার নাটকীয়ভাবে কমে প্রায় অর্ধেকের কাছাকাছি নেমে […]
শ্রমিক আন্দোলনে ঢাকার একাংশ স্থবির

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর-১, ১০, ১১, ১২ ও পল্লবী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে মিরপুর-১, ২, ১০, ১১, ১৩, ১৪ ও কালসি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। […]
লংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে থাকলেও স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান শক্ত করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য জোটের কর্মসূচিতে সীমিত পরিসরে অংশ নিয়ে নিজেদের দলীয় কর্মসূচি ও রাজনৈতিক এজেন্ডায় গুরুত্ব দিচ্ছে দলটি। এর চোখে পড়ার মতো প্রতিফলন দেখা গেছে ১১-দলীয় ঐক্যের খুলনা অভিমুখী লংমার্চে। কয়েক দিন আগে থেকেই দলটির […]
আজ জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জাতীয় যুব দিবস আজ। এবার ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী। এ অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। গত ২৯ অক্টোবর সচিবালয়ের সংবাদ […]
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে এই অবসরপ্রাপ্ত মেজরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের […]
সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যে নির্দেশ দিলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পাশাপাশি যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকা আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। […]
সবুজায়নে নিজ অর্থে অটোচালকের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: যশোরের কেশবপুরে অটোচালক নাজমুল হাসান শান্ত নিজ আয়ের অর্থ দিয়ে ১ লাখ বৃক্ষ লাগানোর কাজ করে চলেছেন। তার এ ব্যতিক্রম উদ্যোগ বন বিভাগ কর্তৃপক্ষ ইতিবাচক দিক হিসেবে দেখছেন। যশোরের আটটি উপজেলায় পর্যায়ক্রমে ১ লাখ ফলদ ও বনজ বৃক্ষ রোপণের পরিকল্পনা তার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল আমতলা নামক এলাকায় […]
সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে তালা উপজেলার কুমিরা বটতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। নিহতের নাম আব্দুল খালেক (৭০)। তিনি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার […]