নভেম্বর ৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। […]

মাদকের সঙ্গে জড়িতদের ছাড় নয়, অপরাধীদের বিচারের মুখোমুখি হতে হবে: এমপি নয়ন

মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক: মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার কারণে ইতোমধ্যে অনেককে জেলে যেতে হয়েছে। সব মতের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান তারা। তবে গত ১৭ […]

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন […]

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইট বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা করতে রাত সাড়ে ১০টার বাজতে পারে বলে জানা গেছে। জানা গেছে, […]

বিএনপির ধারাবাহিকতা, নাকি জামায়াত জোটের চমক- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোটাররা মুখিয়ে আছেন পছন্দের প্রার্থীকে বেছে নিতে। মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন বিএনপির মির্জা ফয়সল আমিন এবং বিরোধী জোট জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। ফলে এ আসনে বিএনপির ধারাবাহিকতা বজায় থাকবে, না চমক দেখাবে জামায়াত জোট, এ নিয়ে রয়েছে সবার […]

‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ফুটবল মাঠে উত্তেজনার মুহূর্তে মুখ ঢেকে কথা বলার অভ্যাসই কাল হলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। বুধবার এক শুনানিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সান্তোস ক্লাব চাইলে এই শাস্তির […]

বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘ্ন এবং অন্যান্য ভূরাজনৈতিক ধাক্কার কারণে চলতি বছর অর্থাত্ ২০২৬ সালে বিশ্ববাজারে সামগ্রিক পণ্যের দাম ২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ওয়াশিংটন থেকে প্রকাশিত সংস্থাটির সর্বশেষ কমোডিটি মার্কেটস আউটলুক প্রতিবেদনে জানানো হয়, চলমান সংকট অব্যাহত থাকলে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আরো তীব্র আকার […]

ইনানীতে নলকূপের গর্তে দুই দিন ধরে জ্বলছে আগুন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসানোর জন্য বোরিং করা স্থান থেকে গ্যাসের সঙ্গে টানা দুই দিন ধরে আগুন বের হচ্ছে। এখনো আগুন নেভানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক মানুষ। এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্সের একটি প্রতিনিধি দল। গত মঙ্গলবার সকালে উখিয়ার […]

বিদ্যুৎ বিলের চাপে ৬৯ শতাংশ পরিবার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিদ্যুৎ ব্যবহারের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের ইতিবাচক পরিবর্তন এলেও অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও নিরবচ্ছিন্ন সরবরাহের অভাব প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর এক সমীক্ষায় দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮৯ শতাংশ পরিবার বিদ্যুৎ ব্যবহারে জীবনমান উন্নতির কথা জানালেও ৬৯ শতাংশ পরিবার আয় বৃদ্ধির তুলনায় […]

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন পক্ষপাতিত্বের অভিযোগে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারি প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগে ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যাংক কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে […]