অক্টোবর ১৫, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে […]

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: পর্যটনপ্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ আরও সহজ করতে ঢাকা-কক্সবাজার রুটে এবার যুক্ত হচ্ছে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত এই সেবা চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা প্রথমবারের মতো কোনো ট্রেন পরিবর্তন […]

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির উৎস হিসেবে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার পরিস্থিতি তৈরি হয়েছে, অন্য উৎসগুলোও ঠিক নেই। […]

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর পর যোগ দিলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। পাশাপাশি আগুন নেভানোর কাজে সহায়তা করতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। একইসঙ্গে সেনাবাহিনীর সঙ্গে এবার যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা। গাজীপুর ফায়ার সার্ভিস […]

ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত […]

বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে উপাচার্য-শিক্ষকরা সংবিধান প্রশ্নে বিচার বিভাগের এক্তিয়ার সুস্পষ্ট থাকা দরকার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সংবিধানের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে এবং মৌলিক কাঠামোসংক্রান্ত বিষয়ে রাষ্ট্রের অন্যতম এই অঙ্গের এখতিয়ার কী হবে—তা সাংবিধানিকভাবে সুস্পষ্ট করা প্রয়োজন। এমন মতামত দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কেবিনেট কক্ষে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে তারা এই মত দেন। […]

টাইগারদের ক্যাচ-স্টাম্পিং-রান আউট মিস, জয়ের সমান ড্র আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ক্যাচ মিস, রানআউটের হাতছাড়া আর সুযোগের পর সুযোগ নষ্ট—সব মিলিয়ে আবুধাবি টেস্টের পঞ্চম দিনটি বাংলাদেশের জন্য রূপ নিয়েছিল এক চরম হতাশায়। ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্য রোমাঞ্চ আর দৃঢ়তায় ১৪২ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করেছে আফগানিস্তান। শেষ বিকেলে জেতার সমস্ত সুযোগ হাতছাড়া করে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়েছে […]

পূজা উদ্বোধনে যাওয়ার সময় মমতার ওপর হামলে পড়ল নারী, ছুরি উদ্ধার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনের কাছে একটি পূজা উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। পুলিশ ও […]

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’

বিনোদন ডেস্ক,অমৃতালোক: ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব পা রাখলেন ঢালিউড সিনেমায়। ‘আরএনএআর’ খ্যাত এ ইউটিউব ব্যক্তিত্ব সিনেমা সমালোচক হিসেবে নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। এবার সিনেমা নির্মাণের দক্ষতা দেখাবেন চিত্রনাট্য দিয়ে। আর এ চিত্রনাট্যে অভিনয় করবেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সিনেমাটি নির্মাণের দায়িত্বে রয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিব ও নির্মাতা হিমেল আশরাফ এ বিষয়ে পোস্ট দিয়েছেন। […]