অক্টোবর ১৫, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ণ

সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:
ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব পা রাখলেন ঢালিউড সিনেমায়। ‘আরএনএআর’ খ্যাত এ ইউটিউব ব্যক্তিত্ব সিনেমা সমালোচক হিসেবে নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। এবার সিনেমা নির্মাণের দক্ষতা দেখাবেন চিত্রনাট্য দিয়ে। আর এ চিত্রনাট্যে অভিনয় করবেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সিনেমাটি নির্মাণের দায়িত্বে রয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিব ও নির্মাতা হিমেল আশরাফ এ বিষয়ে পোস্ট দিয়েছেন। হিমেল আশরাফ তার পোস্টে লেখেন, ‘সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়। সিনেমা নিয়ে বিশ্লেষণের পর এবার সিনেমাকে সাজানোর পালা, রাশেদুজ্জামান রাকিব তার চিত্রনাট্য লেখার সূচনা করছেন “মহব্বত” দিয়ে।’

রাকিবের চিত্রনাট্যে সিনেমাটি কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়েও কৌতূহল রয়েছে। তবে এখনো নায়িকার নাম ঘোষণা করেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিগগিরই এ বিষয়ে জানানো হবে বলে সিনেমা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‘মহব্বত’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। নতুন সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ