সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

১ মাস প্রতিদিন আদা খেলে মিলবে যেসব উপকার

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ আদা যোগ করলে শরীরের জন্য বেশ কিছু উপকার হতে পারে। চা, স্যুপ, তরকারি কিংবা অন্যান্য খাবারের সঙ্গে সহজেই আদা খাওয়া যায়। তবে কাঁচা আদা সরাসরি খাওয়ার প্রয়োজন নেই। নিয়মিত আদা খেলে শরীরে যেসব পরিবর্তন হতে পারে— শরীরে ফোলা ও জ্বালাভাব কমাতে পারে আদায় থাকা কিছু প্রাকৃতিক উপাদান শরীরের […]

নারীদের অনার্স পর্যন্ত পড়াশোনা ফ্রি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনা করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ী ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান। বিএনপি […]

অস্ট্রেলিয়াকে হারানোর ‘রহস্য’ ফাঁস করলেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পেছনে দলের মানসিকতার পরিবর্তনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে পেস বোলারদের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত শান্ত এখন এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোতে চান। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ […]

বেকারদের অব্যবহৃত জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করে কর্মসংস্থা-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশে বহু নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর অলস পড়ে রয়েছে। সরকার এসব জলাশয় সংস্কার করে মৎস্য পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের […]

খালেদা জিয়ার জন্মদিনে আইইবির দোয়া মাহফিল

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। শনিবার বিকালে আইইবি ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান। খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির নানা কর্মসূচি ১৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে […]

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক,অমৃতালোক: রাজধানীর ভাটারা থানাধীন এলাকার নিজ বাসা থেকে তরুণ অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ আগস্ট) ভোরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। পুলিশের প্রাথমিক ধারণা, রিধির মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে। তবে […]

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ, সব পদক বাতিল

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় এক ধাক্কা। লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী শরীরে পুরুষ হরমোনের আধিক্য থাকা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রায়কে নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। সেই সঙ্গে তাদের রেকর্ডসহ সব পদক বাতিল করা হয়েছে। সেনাবাহিনীর জান্নাত বেগম এবং নৌবাহিনীর […]

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ‘রগকাটা’ জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। […]

ইরানের হাতে পরমাণু অস্ত্র! ধর্মীয় নেতার বক্তব্যে তোলপাড়

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা মধ্যপ্রাচ্য সংঘাতের পুরো হিসাব পাল্টে দিতে পারে। তাঁর বক্তব্য—পরিস্থিতি যদি আরও এক ধাপ এগোয়, তবে ইরান এমন সিদ্ধান্তের দিকে যেতে পারে, যা নিয়ে […]

বিএনপি সরকারের ছয় মাস-অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অর্থনৈতিক সংকট, দুর্বল ব্যাংক খাত, উচ্চ মূল্যস্ফীতি, অনিয়ন্ত্রিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় শুরু হয় বিএনপি সরকারের যাত্রা। এত সব নাজুক পরিস্থিতির মধ্যেই […]