জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক:
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
শনিবার বিকালে আইইবি ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির নানা কর্মসূচি
১৫ আগস্ট ২০২৬
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), আইইবি, ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মো. নূর আমিন প্রমুখ।
আইইবির পেশ ঈমাম মুফতি সাইফুল ইসলাম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন। দোয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের সামগ্রিক উন্নতি ও সারা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।








