জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ‘জুলাই চেতনা’কে পুঁজি করে কেউ যেন রাজনীতি বা ব্যবসার চেষ্টা না করেন। তিনি বলেন, ‘জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি, মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে।’ রবিবার (১৯ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে […]
পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভোলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন

এইচ. এম. হাবিবুল্লাহ্,অমৃতালোক : ভোলা জেলা পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আধুনিকায়ন করা হয়েছে জেলা পুলিশ লাইন্স হাসপাতাল । রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় আধুনিকায়িত এই হাসপাতালের উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। পুলিশ লাইন্স হাসপাতালের সেবা আরও উন্নত ও রোগীবান্ধব করতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের তাৎক্ষণিক […]
১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক (ইভি) বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় সারাদেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব […]
১০ গোলের পাগলাটে ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: পাগলাটে এক ম্যাচ। প্রথমার্ধ শেষে ৪ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধের মাত্র ২১ মিনিটে তিন গোল শোধ করে ম্যাচে ফিরে ফরাসিরা। তবে ম্যাচের শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বুকো সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংলিশরা। ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। মাঝমাঠ থেকে বল […]
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পটুয়াখালীর মির্জাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লাভলুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর লুটপাট শেষে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। ওই বাড়ির লোকজন ঢাকাতে থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। ফলে […]
পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিসে

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: দুর্দান্ত পারফরম্যান্সকে সঙ্গী করেই বিশ্বকাপে খেলতে নেমেছিলেন মাইকেল ওলিসে। কিন্তু মন্দভাগ্য তার। সর্বশেষ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ২২ গোল ও ২৬ অ্যাসিস্টের নায়ক বিশ্বকাপে একবারও জালের দেখাই পাননি। ‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখা না পেলেও ঠিক সতীর্থদের দিয়ে দারুণ সব গোল করিয়েছেন ওলিসে। গতকাল রাতে মায়ামি যেমন দুই গোল অ্যাসিস্ট করলেন। […]
জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে ইরান ও তার মিত্রবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র […]
জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে জাতীয় সংসদ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ১৫ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হয়েছে। এটি ছিল ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। ২৬ কর্মদিবসের এ অধিবেশন দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন মাইলফলক রচনা করেছে। প্রাণবন্ত সংসদ, সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণ, জাতীয় সব গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার কারণে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বর্তমান সংসদ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে […]
স্থানীয় নির্বাচনে ‘একক’ প্রার্থী নির্ধারণে নির্দেশনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্রুততম সময়ে দল গোছানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের পর তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠকেও দায়িত্বশীলদের দলের দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসের নির্দেশনা দিয়েছেন বিএনপিপ্রধান। দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে মূল দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠনেও […]