সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি সরকারি খালের দখল এবং মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খুঁটিকাটা-কাঁঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এই সহিংসতার সূত্রপাত হয়, যাতে অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় […]
পুশইন ইস্যুতে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ভারত থেকে বাংলা ভাষাভাষী মানুষদের অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (জোর করে ঠেলে দেওয়া) অপচেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা চলছে। বিশেষ করে যশোর, চাপাইনবাবগঞ্জ ও লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে পূর্বনির্ধারিত আগামী ৮ থেকে ১১ জুন পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক […]