সেপ্টেম্বর ১০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

সংসদের বাজেট অধিবেশন শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আগামীকাল রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। এর আগে গত ৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের […]

তীব্র গরমে স্বস্তি দেবে এই চার রঙের পোশাক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দাবদাহ বাড়ছে দিন দিন। প্রখর রোদ আর গরমে ঘামে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব। প্রয়োজন ছাড়া তাই বাইরে বের হতেও চাচ্ছেন না অনেকেই। তারপরও দৈনন্দিন কাজ আর জীবিকার তাগিদে বের হতে হচ্ছে ছোট বড় সব বয়সের মানুষকে। আর এ প্রচণ্ড গরমে কেবল ঘামই নয়, নানা রোগবালাই যেমন সর্দি, কাশি, জ্বরের মতো সমস্যাসহ হিট স্ট্রোকের […]

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না। নিশ্বাস নেওয়ার মতো পরিবেশ […]

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে […]

মধ্যপ্রাচ্য যুদ্ধের বড় ধাক্কা শ্রমবাজারে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোয় সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল করোনা মহামারির সময়। এরপর ধীরে ধীরে বৈদেশিক কর্মসংস্থান খাত ঘুরে দাঁড়াতে শুরু করলেও সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যজুড়েও ছড়িয়ে পড়ে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বাংলাদেশের কর্মী পাঠানোয় আবারও বড় ধাক্কা লাগায় সংকটে পড়ে এই খাত। অন্যদিকে যুদ্ধের কারণে কাজ হারিয়ে অনেক শ্রমিককে দেশেও […]

সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীতে সরকারের ১২৩টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এসব সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হলেও বর্তমানে রাজনৈতিক প্রভাবশালী, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের একাংশের যোগসাজশে এগুলো বেদখল হয়ে গেছে। হাজার কোটি টাকা মূল্যের এ সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। জানা […]

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ১৪ মিনিটে নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দ্রুত চেষ্টায় ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি কর্মকর্তা শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টা ২৪ […]

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরানের সঙ্গে সামরিক সংঘাত চলাকালে ইসরায়েল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আজারবাইজানের ভূখণ্ডে নিজেদের বিশেষ কমান্ডো ও গোয়েন্দা দল মোতায়েন করেছিল বলে সিএনএনের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের যে গোপন সামরিক স্থাপনার নেটওয়ার্ক রয়েছে, আজারবাইজান ছিল তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ইরানের উত্তর সীমান্তে নজরদারি চালানো এবং সামরিক অভিযান পরিচালনার […]

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ইউরোপের মাটিতে ইউরোপেরই কোনো দলের বিপক্ষে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচে সান মারিনোকে হারিয়ে রূপকথার এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন অভিজ্ঞ […]

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে বন্ধুরাষ্ট্র তুরস্কের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি দেশের অর্থনৈতিক সংকট দূরীকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের অংশীদারিত্ব ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ঘণ্টাব্যাপী […]