সেপ্টেম্বর ১০, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক ‘রহস্যময়’ আলোর দেখা মিলেছে। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজার এবং মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে এই অদ্ভুত আলোক রশ্মি প্রত্যক্ষ করার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ঠিক ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের আকাশে হঠাৎ এই আলোর উদয় হয়। […]

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে অমিত শাহ শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, এ পদে একাধিক প্রস্তাব এলেও সব প্রস্তাবেই […]

নিজের জালে আটকা ট্রাম্প, খুঁজছেন বেরোনোর পথ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যদি কথায় যুদ্ধ জেতা যেত, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ইরান সংঘাত অনেক আগেই শেষ হয়ে যেত। টানা ৪০ দিন জোরালো যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়, যা পরবর্তী সময় অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত ট্রাম্প নিজের তৈরি দুটি ফাঁদে আটকা পড়েছেন– একটি ভূরাজনৈতিক […]

রবি ঠাকুরের শ্রদ্ধায় সোলসের গান

বিনোদন ডেস্ক,অমৃতালোক: আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। বিশেষ এই দিন উপলক্ষে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ‘মেঘ বলেছে যাব যাব’ প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’। গতকাল বিকেল ৫টায় তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি এসেছে। ‘সোলস’-এর সদস্য মীর মাসুম বলেন, ‘অনেক দিন ধরেই পার্থ বড়ুয়া দাদা চাইছিলেন একটা রবীন্দ্রসংগীত করতে। আমাদের ব্যান্ড আগে কখনো রবীন্দ্রসংগীত করেনি। আমরাও দাদার […]

এক বাগানেই ১৫০ জাতের আঙুর!

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : চাকরির পেছনে না ছুটে নিজের জমিতেই মরুভূমির ফল আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তরুণ উদ্যোক্তা ইকরাম খান। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে পৈতৃক ১৮ শতক জমিতে গড়ে তোলা এই বাগানে এখন শোভা পাচ্ছে ১৫০ জাতের আঙুর। মাত্র কয়েক বছরেই ফল ও চারা বিক্রি করে ইকরাম আয় […]

সরকারপতনে স্বাধীন গণমাধ্যমকে বিকশিত হতে না দেওয়ার ভূমিকা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আজ শুক্রবার ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’–এর প্রথম সেশনে তিনি বলেছেন, বিগত সরকারগুলোর পতনের অন্যতম কারণ ছিল স্বাধীন গণমাধ্যমকে বিকশিত হতে না দেওয়া৷ দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)৷ প্রথম সেশনের মূল আলোচিত বিষয় অনুসন্ধানী সাংবাদিকতা৷ মাহফুজ আনাম বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত৷ তবে দেশে অতীতে […]

বাংলাদেশ–পাকিস্তান টেস্ট ম্যাচে হঠাৎ হাজির জোহাদ

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরুর আগে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে মাঠে দাঁড়িয়ে সরাসরি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস-এর ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী। সাধারণত আন্তর্জাতিক ম্যাচে সাউন্ড সিস্টেমে জাতীয় সংগীত বাজানো হলেও আজ বাংলাদেশের জাতীয় সংগীত ছিল লাইভ […]

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করলো মার্কিন আদালত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত। এক রায়ে ফেডারেল আদালত এ আদেশ দেন। একইসঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এ শুল্ক কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা সব আমদানি পণ্যের […]

রাজধানীর বাজারে মাছের দামে অস্থিতিশীলতা, সবজিতে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর যাত্রাবাড়ীর পাইকারি মাছের বাজারে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও দাম কিছুটা ওঠানামা করলেও বাজারের অন্যান্য পণ্যের দর মোটামুটি স্থিরই রয়েছে। তবে সামান্য বেড়েছে সবজির দাম। আজ (শুক্রবার, ৮ মে) রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাজার ঘুরে দেখা যায় মাছের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। যেখানে রুই ৩৮০, পাবদা ৪০০, তেলাপিয়া ২০০, […]

শীতলক্ষ্যায় নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে টহলরত নৌ-পুলিশের নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে (শাহ সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন) এই ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য হলেন- মো. মহসিন সরদার (৪৩)। তিনি খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত মো. আব্দুল করিম সরদারের ছেলে। পুলিশ সদস্যদের সঙ্গে […]