সেপ্টেম্বর ১০, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: রাজধানীর কেরানিগঞ্জের কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এছাড়াও নাঈম নামে এক কিশোর শ্রমিকসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। কেরানিগঞ্জ উপজেলার […]

গ্যালারি কায়ায় ১১ শিল্পীর চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: সমকালীন শিল্পচর্চার বহুমাত্রিক ভাষা ও অভিব্যক্তিকে সামনে নিয়ে রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় গতকাল শুক্রবার শুরু হয়েছে ১১ জন শিল্পীর সম্মিলিত চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। ‘ক্রসরোড–নট অ্যা প্রজেক্ট’ শীর্ষক এ আয়োজনটি গড়ে উঠেছে এক ধরনের সৃজন-সংলাপের ভেতর দিয়ে। যেখানে শিল্পীরা নিজেদের সময়, অনুভব ও ভাবনার ক্রসরোডে দাঁড়িয়ে নির্মাণ করেছেন ভিন্ন ভিন্ন শিল্পভাষা। গ্যালারি কায়া […]

জামায়াতের ১১ দলীয় জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি শুরু হবে। গত ২ এপ্রিল লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই তথ্য নিশ্চিত করেন। হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গণভোটের […]

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট নিরসনে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে […]

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই অর্জন পুরো জাতিকে গৌরবান্বিত করেছে। প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, শুক্রবার রাতে মালদ্বীপের […]

ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: সাফ অ-২০ টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় বাংলাদেশের ছেলেরা। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ শিবির। নির্ধারিত সময়ের মতো টাইব্রেকারেও অনেক নাটকীয়তা হয়েছে। টসে জিতে প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। প্রথম শট […]