অক্টোবর ১৪, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা সাত দিন সব ধরনের দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এই বাণিজ্যিক স্থবিরতা কার্যকর থাকবে। তবে দীর্ঘ ছুটির মধ্যেও নির্দিষ্ট তিন দিন বন্দরের শুল্ক ও অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের কাস্টমস কর্তৃপক্ষ এবং উভয় দেশের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের সমন্বয়ে যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, দুর্গাপূজার ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে পুনরায় স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল এবং স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পণ্য আমদানি ও রপ্তানি সাত দিন স্থগিত থাকলেও আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ লোড-আনলোড এবং কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। এরপর যথারীতি ২৪ অক্টোবর থেকে পুরোদমে বাণিজ্যিক কার্যক্রমে ফিরবে সোনাহাট স্থলবন্দর।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ