অক্টোবর ৫, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ণ

গণমাধ্যমের লেখা বন্ধ করার জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না : তথ্য প্রতিমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

গণমাধ্যমের লেখা বন্ধ করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের জন্য নয়, বরং জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হয়েছে।

’
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানান, আদালতের অনুমতি ছাড়া গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করছে সরকার।

সরকার গণমাধ্যমের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করবে না আশ্বস্ত করে তিনি বলেন, ‘গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে আইন লাগে না। আওয়ামী লীগ সরকার এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করত।

এজেন্সির মাধ্যমে বিএনপি সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না।’

এ ছাড়া গণমাধ্যমকর্মীদের সব রকম স্বাধীনতা দেওয়ার জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ