সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

‘ইরান যুদ্ধে এ পর্যন্ত ৭৫৭মার্কিন সেনা আহত’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:
ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৮ মার্কিন সেনা। আহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭ জনে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইটে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন বুধবার তাদের সেনা হতাহতের তথ্যভান্ডার হালনাগাদ করেছে। সেখানে আরো ৫০ জনের বেশি আহত সেনার নাম নথিভুক্ত করে এই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে তারা। ‘দ্য ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস)-এর বৈদেশিক অভিযান বিভাগের তথ্য এবং অপারেশন এপিক ফিউরি-র হিসাব একসঙ্গে মেলালে দেখা যায়, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছে।

প্রতিরক্ষা বিভাগ গত মাসে ডিসিএএস-এ ওভারসিজ অপারেশনস নামে একটি নতুন বিভাগ তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, ৭জুলাই থেকে নিহত ও আহত সেনাদের এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বাড়তি কোনো তথ্য দেয়নি বা কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি।

ইরান যুদ্ধে ৭ জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় কংগ্রেসকে জানিয়েছিল যে, ইরানের সঙ্গে নতুন সংঘাত শুরু হয়েছে। ইরানের হামলা চলতে থাকার মধ্যেও পেন্টাগনের ডিসিএএস-এর হিসাবে মার্কিন সেনা নিহত ও আহতের সংখ্যা কম থাকার কারণে গণমাধ্যম ও আইনপ্রণেতাদের কড়া সমালোচনার কয়েক সপ্তাহ পর বুধবার মার্কিন সেনা আহতের হালনাগাদ করা পরিসংখ্যানটি সামনে এলো।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ