সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধ নিতে চায় আইআরজিসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানে এটিই প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসি।

রোববার (৩০ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করে ওই মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, রোববার হরমুজ প্রণালিতে মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতিতে থাকা ইরানের উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এতে কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন।

হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, এই কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে এবং আগ্রাসীকে শাস্তি দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ