নভেম্বর ১৯, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ

৪৩ ম্যাচ পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের হার, ১০ জনের ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:
৩০ মিনিটের বেশি সময় একজন কম নিয়ে খেলেছে ইংল্যান্ড। তবুও সুযোগটা কাজে লাগাতে পারেনি স্পেন। একের পর এক আক্রমণ সামলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা। এতে স্পেনের টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ডও থেমে গেল।
রোববার (১৫ নভেম্বর) মাদ্রিদে ম্যাচে ইংল্যান্ডের দাপট শুরু থেকেই। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পাউ কুবার্সির ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেন। বিরতির পর ৫৩ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। এর সাত মিনিট পর বেন হোয়াইটের গোলে স্কোরলাইন হয় ৩-০।

১০ জনের ইংল্যান্ডের কাছে স্পেনের হার, শেষ হলো ৪৩ ম্যাচের অপ্রতিরোধ্য যাত্রা

কিন্তু ৬৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে। এরপর ১০ জন নিয়েই বাকি সময়টা লড়াই করতে হয়েছে থ্রি লায়নদের।

বক্সের ভেতর স্পেনের তারকা লামিনে ইয়ামালকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন অ্যান্ডারসন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মিখেল ওয়ারসাবাল। এরপর নিকো উইলিয়ামসের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় স্বাগতিকেরা।

স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত পথচলা থামিয়ে দিয়েছেন কেইন-বেলিংহামরা।

তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি স্পেন। যোগ করা সময়ে গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের দুর্দান্ত ডাবল সেভ সফরকারীদের জয় নিশ্চিত করে। ১০ জন নিয়েও লিড ধরে রেখে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই হারের আগে পেনাল্টি শুটআউট বাদ দিলে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে নির্ধারিত সময়ে হারেনি লা রোহা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ