অক্টোবর ৮, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর মডেল থানায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক;

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোলা সদর মডেল থানাধীন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোলা সদর মডেল থানায় অনুষ্ঠিত সভায় থানাধীন ২৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের লক্ষ্যে মন্দিরভিত্তিক পরিদর্শন বহি সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে বিতরণ করা হয়।

সভায় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ