নভেম্বর ৫, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালিতে একটি তেল ট্যাংকারে বিস্ফোরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

দক্ষিণ হরমুজ পাণালিতে নৌ মাইন স্পর্শ করায় একটি নিয়ম লঙ্ঘনকারী তেল ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ ঘটে ইঞ্জিন কক্ষে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস নেভি। সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে ইরানের নেভি কর্পস এই তথ্য জানিয়েছে।

জাহাজটি হরমুজ পাণালি থেকে বের হওয়ার চেষ্টা করছিল এবং যাত্রা শুরুর পর থেকেই নিজেদের অবস্থান ও নৌ চলাচল সংক্রান্ত সকল ডিভাইস বন্ধ রেখেছিল। পরবর্তীতে পাণালির নিয়মকানুন তোয়াক্কা না করে অননুমোদিত দক্ষিণ পথ অতিক্রম করার সময়েই এই দুর্ঘটনা ঘটে।

ফার্সি উপসাগর এবং হরমুজ পাণালিতে চলাচলকারী যেকোনো জাহাজ যদি তাদের পরিচয় ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখে, তবে তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস নেভি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ