সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

লোহিত সাগর উপকূলে দ্রুতই অগ্রসর হচ্ছে হুতিরা, দিয়েছে সতর্কতাও

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক:

ইয়েমেনে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে গত কয়েক দিনে সংঘাত আরো তীব্র হয়েছে। উপকূলীয় কিছু এলাকায় সশস্ত্র বাহিনীর চালানো অভিযানকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে হুতিরা।

ফলে এসব হামলা বন্ধ এবং অবরোধ প্রত্যাহার করা হলে চলমান সামরিক অভিযান বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, হুতিদের চলমান অভিযান নির্দিষ্ট লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ এবং তা ‘আত্মরক্ষামূলক’।

ইয়েমেনের পশ্চিম উপকূলে রাতভর হুতিদের দ্রুত অগ্রসর হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা দখলে নেওয়ার দাবি করেছে হুতিরা।

একই সঙ্গে সরকারি বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে বলেও জানা গেছে।
এক বিবৃতিতে হুতিরা বলছে, ইয়েমেনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠাই হবে সবচেয়ে কম ব্যয়বহুল ও দ্রুততম পথ।

প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বিশ্বের কোনো আরব, মুসলিম বা অন্য কোনো দেশের প্রতি ইয়েমেনের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই বলেও দাবি করা হয়েছে। আরো বলা হয়, ইয়েমেন কোনো দেশের ওপর হামলা চালায়নি; বরং আরব ও ইসলামী ভ্রাতৃত্বের নীতির পরিপন্থীভাবে ইয়েমেনই আগ্রাসনের শিকার হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ