সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়ে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা হেভি ওয়েপনস উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দেবে তাদের আমরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করব। যারা পিস্তল রিভলভার শর্টগান এই জাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাদের ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করব।’

তিনি বলেন, ‘সাউন্ড গ্রেনেট লুণ্ঠিত হওয়া টিয়ার গ্যাসের সেল অন্যান্য যেসব অস্ত্র লুট হয়েছে এগুলো উদ্ধারের জন্য যারা সহযোগিতা করবে সংবাদ দেবে তাদেরও আমরা ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার করে ক্ষেত্রমতে পুরস্কৃত করব।


সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, প্রযুক্তিগত সহায়তা বাড়ানোসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের চাহিদা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে তুলে ধরেন।

এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার সব ধরনের সহযোগিত করবে।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরে ধীরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে—এ বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ